ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩

নবীনগরে জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিক্ষক তাজুল ইসলাম আর নেই

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া | জুন ৪, ২০২৬, ০৮:০৪ পিএম নবীনগরে জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিক্ষক তাজুল ইসলাম আর নেই

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আজ (৪/৬/২৬) সকাল ৯.১৫ মি. পৌরসভার আলীয়াবাদে নিজ বাসায় বার্ধক্য জনিত কারণে জাতীয় শ্রেষ্ঠ পুরস্কার প্রাপ্ত শিক্ষক তাজুল ইসলাম (৭৫) ইন্তেকাল করিয়াছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

উল্লেখ্য তাজুল ইসলাম- আলীয়াবাদ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি।

আজ (বৃহস্পতিবার) বাদ আসর আলীয়াবাদ দক্ষিণ কবরস্থান মাঠে জানাজা শেষে অত্র কবরস্থানে তাঁকে দাফন করা হবে ।

তার মৃত্যুতে শোক জানিয়েছেন স্থানীয় এমপি অ্যাডভোকেট আবদুল মান্নান, নবীনগর প্রেসক্লাব, উপজেলা প্রাথমিক শিক্ষক ও মাধ্যমিক সমিতি , বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার প্রধানসহ পেশাজীবীরা।

 

কালের সমাজ/কে.পি

Link copied!