ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩

যুবদলের কেন্দ্রীয় কমিটিতে বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক হলেন মাহমুদুল হাসান বাপ্পী

মুকসুদপুর প্রতিনিধি, গোপালগঞ্জ | জুন ৪, ২০২৬, ০৮:৩৫ পিএম যুবদলের কেন্দ্রীয় কমিটিতে বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক হলেন মাহমুদুল হাসান বাপ্পী

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মাহমুদুল হাসান বাপ্পী। তার এই পদায়নে গোপালগঞ্জ জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে আনন্দ ও সন্তোষের পরিবেশ বিরাজ করছে।

দলীয় সূত্রে জানা গেছে, নতুন দায়িত্বের আওতায় তিনি সংগঠনের বন ও পরিবেশ-সম্পর্কিত নীতি, কর্মসূচি এবং সাংগঠনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

মাহমুদুল হাসান বাপ্পী গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার কৃতি সন্তান। তিনি দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনাকালীন সময়ে ছাত্ররাজনীতির মাধ্যমে তার রাজনৈতিক যাত্রা শুরু হয়। পরবর্তীতে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সভাপতি ও সহ-সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ সাহিত্য ও প্রকাশনা সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
রাজপথের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে তার সক্রিয় ভূমিকা নেতাকর্মীদের মধ্যে তাকে একজন পরিচিত সংগঠক হিসেবে প্রতিষ্ঠিত করেছে বলে স্থানীয় নেতারা উল্লেখ করেন।

তার এই পদায়নে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা সন্তোষ প্রকাশ করে শুভেচ্ছা জানিয়েছেন এবং আশা প্রকাশ করেছেন, তিনি নতুন দায়িত্বে সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করতে কার্যকর ভূমিকা রাখবেন।

কালের সমাজ/কে.পি

Link copied!