ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩

নবীনগরে মেয়র প্রার্থীকে ভোলাচংয়ে উঠান বৈঠকে স্বতঃস্ফূর্ত সমর্থন

নবীনগর উপজেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া | জুন ৪, ২০২৬, ০৮:০৮ পিএম নবীনগরে মেয়র প্রার্থীকে ভোলাচংয়ে উঠান বৈঠকে স্বতঃস্ফূর্ত সমর্থন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আসন্ন নবীনগর পৌরসভা নির্বাচনকে সামনে রেখে গতকাল (৩/৬/২৬) রাত ৯টায় পৌরসভার ৮নং ওয়ার্ডের (ভোলাচং- মধ্যপাড়া) মেয়র পদপ্রার্থী ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফারুক আহমেদের সমর্থনে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

ভোলাচংয়ের বিশিষ্ট ব্যবসায়ী ও প্রবীণ মুরব্বি বাচ্চু মিয়া বাড়িতে তার সভাপতি অনুষ্ঠিত এ উঠান সভার সঞ্চালনা করেন গতু মিয়া।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাজাহান মিয়া, মনির হোসেন সরকার , মোনাব্বর হোসেন চৌধুরী , আলী আজগর, নুরুল ইসলাম, কুদ্দুছ মিয়া, শিক্ষক শরিফুল ইসলাম বিল্লাল , রাশেদুল ইসলাম, সাজাহান মিয়া, গিয়াস উদ্দিন, আলী আজ্জমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় বক্তব্য রাখেন- শরিফুল ইসলাম বিল্লাল, গিয়াস উদ্দিন, নুরুল ইসলাম, আলি আজগর আলি, কামাল মিয়া, মো. নাছির চৌধুরী, আবদুল্লাহ আল মামুন, হোসেন মিয়া, আতিকুর রহমান শিবলু, মামুন মিয়া, নাছির চৌধুরী প্রমুখ।
বক্তারা বলেন- ফারুক আহমেদ দীর্ঘদিন যাবত এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থেকে কাজ করে আসছেন। একজন যোগ্য, সাহসী, সু-শাসক ও জনসেবার প্রত্যাশায় আমরা ফারুক আহমেদের প্রতি সমর্থন জানায়।

মেয়র প্রার্থী ফারুক আহমেদ বলেন-“আমি সব সময় মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। নির্বাচিত হলে নাগরিক সুবিধা নিশ্চিত করে একটি আধুনিক ও উন্নত নবীনগর পৌরসভা গড়ে তুলতে কাজ করব। মাদক মুক্ত সমাজ গড়ে তোলা হবে আমার প্রধান কাজ।

কালের সমাজ/কে.পি

Link copied!