ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩

বিদেশি বিনিয়োগ টানতে ‘অর্থনৈতিক কূটনীতির’ তাগিদ প্রধান উপদেষ্টার

কালের সমাজ ডেস্ক | জানুয়ারি ৬, ২০২৫, ০৫:৩২ পিএম বিদেশি বিনিয়োগ টানতে ‘অর্থনৈতিক কূটনীতির’ তাগিদ প্রধান উপদেষ্টার

বাংলাদেশের শিল্প খাতে বিদেশি বিনিয়োগ বাড়াতে, অর্থনৈতিক কূটনীতির মাধ্যমে একটি দল গঠন করে দেশের প্রচার বাড়ানোর তাগিদ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

তিনি সোমবার (৬ জানুয়ারি) বেপজা’র ২০২৩-২৪ অর্থবছরের বার্ষিক প্রতিবেদন জমা নেয়ার সময় এ কথা বলেন। বেপজা’র নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান প্রতিবেদনটি জমা দিলে ড. ইউনূস শিল্প খাতে আরও বিদেশি বিনিয়োগ আকর্ষণ করার জন্য এই নির্দেশনা দেন।

প্রধান উপদেষ্টাকে বেপজা’র নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান জানান, জুলাই-আগস্টের রাজনৈতিক পরিস্থিতি এবং বৈশ্বিক পরিবর্তনের পর ইতোমধ্যে বিনিয়োগকারীদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়া গেছে।

গত তিন সপ্তাহে চীনা বিনিয়োগকারীদের কাছ থেকে ১৩৫ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের প্রস্তাব এসেছে। বর্তমানে বাংলাদেশে আটটি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল চালু রয়েছে, যেখানে ৪৫২টি কারখানা কাজ করছে এবং আরও ১৩৬টি কারখানা নির্মাণাধীন রয়েছে।

 

কালের সমাজ/এ.জে

Link copied!