ঢাকা শুক্রবার, ০৩ জুলাই, ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩
প্রাক-নিবন্ধন

হজযাত্রীদের যেসব তথ্য দিতে হবে

কালের সমাজ ডেস্ক | জুলাই ২, ২০২৬, ১২:২০ পিএম হজযাত্রীদের যেসব তথ্য দিতে হবে

২০২৭ সালের হজে যেতে ইচ্ছুক বাংলাদেশি নাগরিকদের জন্য প্রাক-নিবন্ধনের প্রয়োজনীয় তথ্য জানিয়ে নির্দেশনা জারি করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। বুধবার মন্ত্রণালয়ের হজ- শাখা থেকে জারি করা এক পত্রে বলা হয়েছে, হজে গমনের প্রথম বাধ্যতামূলক ধাপ হলো প্রাক-নিবন্ধন। কার্যক্রম ইতোমধ্যে জুলাই থেকে শুরু হয়েছে।

মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, প্রাক-নিবন্ধনের সময় প্রত্যেক হজযাত্রীকে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) অথবা বাংলাদেশি পাসপোর্ট কিংবা জন্মসনদ, এক কপি পাসপোর্ট সাইজের ছবি, একটি সচল মোবাইল নম্বর এবং ব্যাংক হিসাব নম্বর প্রদান করতে হবে। একই পরিবারের একাধিক সদস্যের ক্ষেত্রে একটি ব্যাংক হিসাব ব্যবহার করা যাবে।

পত্রে আরও উল্লেখ করা হয়েছে, হজ-সংক্রান্ত আর্থিক লেনদেন নিরাপদ, স্বচ্ছ সুশৃঙ্খল রাখতে সরকারি বেসরকারি উভয় ব্যবস্থাপনার হজযাত্রীদের জন্য ব্যাংক হিসাব থাকা বাধ্যতামূলক।

যেসব ব্যক্তি পূর্বে প্রাক-নিবন্ধনের সময় ব্যাংক হিসাবের তথ্য দেননি, তাদের চূড়ান্ত নিবন্ধনের সময় অবশ্যই সেই তথ্য জমা দিতে হবে।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি আরব সরকারের ঘোষিত হজ রোডম্যাপ অনুযায়ী ২০২৭ সালের হজের নিবন্ধন আগামী ২৬ সেপ্টেম্বরের মধ্যে সম্পন্ন করতে হবে।

নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র তথ্য প্রস্তুত রেখে প্রাক-নিবন্ধন সম্পন্ন করার জন্য হজে গমনেচ্ছুদের প্রতি আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।

কালের সমাজ/এএইচবি

Link copied!