ঢাকা বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩

জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন বসছে ২৭ আগস্ট

নিজস্ব প্রতিবেদক | আগস্ট ১১, ২০২৬, ০৫:৩৫ পিএম জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন বসছে ২৭ আগস্ট

আগামী ২৭ আগস্ট বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।

মঙ্গলবার (১১ আগস্ট) সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখা-১-এর পরিচালক মনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি আগামী ২৭ আগস্ট বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আহ্বান করেছেন।

এটি বর্তমান সংসদের তৃতীয় অধিবেশন এবং ২০২৬ সালের তৃতীয় সংসদ অধিবেশন। রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে এ অধিবেশন অনুষ্ঠিত হবে।

রাষ্ট্রপতির নির্দেশে সংসদ সচিবালয় থেকে অধিবেশন আহ্বানের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।

 

কালের সমাজ/ওজি

Link copied!