ঢাকা বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩

সেই ওমরের বাঁশিতেই মাঠে গড়াবে উয়েফা সুপার কাপ

স্পোর্টস ডেস্ক | আগস্ট ১২, ২০২৬, ০১:৩৪ পিএম সেই ওমরের বাঁশিতেই মাঠে গড়াবে উয়েফা সুপার কাপ

যুক্তরাষ্ট্রের ভিসা জটিলতায় বিশ্বকাপে ম্যাচ পরিচালনা করতে না পারার হতাশা পেছনে ফেলে এবার বড় মঞ্চে ফিরছেন সোমালিয়ার রেফারি ওমর আরতান। ইউরোপের অন্যতম মর্যাদাপূর্ণ ম্যাচ উয়েফা সুপার কাপ পরিচালনার দায়িত্ব পেয়েছেন তিনি। ইউরোপের বাইরের প্রথম রেফারি হিসেবে এই ম্যাচে দায়িত্ব পালন করতে যাচ্ছেন ওমর।

বিশ্বকাপের রেফারি হিসেবে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন ওমর আরতান। তবে সন্দেহভাজন সন্ত্রাসী সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে মায়ামি থেকে তাকে ফিরিয়ে দেওয়া হয় বলে জানা যায়। ফিফার এলিট রেফারিকে এভাবে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানোর ঘটনায় বিশ্বজুড়ে সমালোচনাও হয়।

বিশ্বকাপে ম্যাচ পরিচালনার সুযোগ হারিয়ে হতাশ হলেও হাল ছাড়েননি ওমর। বরং কঠিন সময় পেরিয়ে এবার পেয়েছেন আরও বড় স্বীকৃতি। উয়েফা সুপার কাপের মতো মর্যাদাপূর্ণ ম্যাচে বাঁশি বাজানোর দায়িত্ব তার ক্যারিয়ারে নতুন মাইলফলক হয়ে থাকছে।

Somalia‍‍`s top referee Omar Artan selected for 2026 FIFA World Cup – CECAFA  FOOTBALL

নিজের দুঃসময় স্মরণ করে ওমর বলেন, ‘সময়টা আমার জন্য অনেক কঠিন ছিল। দীর্ঘদিনের স্বপ্ন ছিল বিশ্বকাপে ম্যাচ পরিচালনা করা। সেখানে সুযোগ পেয়েও ম্যাচ পরিচালনা করতে না পারাটা খুবই হতাশার ছিল। তবে আমি চেষ্টা করে গেছি। যারা এতদিন আমাকে সমর্থন জুগিয়েছেন, তাদের সবার প্রতি আমি কৃতজ্ঞ।’

বিশ্বকাপের হতাশা পেছনে ফেলে নতুন অর্জনে উচ্ছ্বসিত এই সোমালি রেফারি। নিজের জন্ম ও বেড়ে ওঠার নানা প্রতিবন্ধকতার কথাও তুলে ধরেছেন তিনি।

ওমর বলেন, ‘নিজেকে অনেক ভাগ্যবান মনে হয়। এমন একটি জায়গায় জন্ম ও বেড়ে ওঠার পরও কখনো হাল ছাড়িনি। আজ দেখুন, সেই প্রতিবন্ধকতাগুলো আমার স্বপ্নপূরণের পথে বাধা হয়ে দাঁড়াতে পারেনি। এই খবরটা আমার ও আমার পরিবারের জন্য ভীষণ আনন্দের।’

উয়েফা সুপার কাপের দায়িত্ব পাওয়ায় আনন্দিত সোমালিয়ার মানুষও। ইউরোপ ও অস্ট্রিয়ায় বসবাসরত অনেক সোমালি এই ম্যাচকে ঘিরে উচ্ছ্বসিত বলেও জানান ওমর।

Trailblazing Somali referee opens up on ‍‍`very tough period‍‍` after being  refused entry to US for World Cup | The Independent

বুধবার রাতে অস্ট্রিয়ার সালজবুর্গের রেড বুল অ্যারেনায় মুখোমুখি হবে চ্যাম্পিয়নস লিগজয়ী পিএসজি ও ইউরোপা লিগের চ্যাম্পিয়ন অ্যাস্টন ভিলা। সেই মহারণে বাঁশি হাতে থাকবেন সোমালিয়ার ওমর আরতান বিশ্বকাপের বেদনা পেছনে ফেলে নতুন ইতিহাস গড়ার অপেক্ষায়।

কালের সমাজ/এসআর

Link copied!