তিনি আশেপাশের হস্তশিল্পীদের কাছ থেকে এসব পণ্য সংগ্রহ করে বিভিন্ন অঞ্চল থেকে আগত ক্রেতাদের কাছে বিক্রি করেন। তার সংগ্রহে রয়েছে-কুইলে, চালন, মাথর, ভার ডালি, মুড়ি চালা চালনি, মাটি কাটার ডালি, খলই, চালের কাঠা, বাউক, গরু-ছাগলের মুখের গুমাই, পাখা, পলই, ঝাটা, কবুতরের খাঁচা, টুপা, ডুল, ধাড়া ইত্যাদি।
স্থানীয়ভাবে তৈরি এসব পণ্যের চাহিদা এখনও গ্রামাঞ্চলে রয়েছে।
তবে আধুনিক প্লাস্টিক ও কারখানায় তৈরি বিভিন্ন সাংসারিক কাজে ব্যবহৃত নিত্য প্রয়োজনীয় সামগ্রীর কারণে আগের তুলনায় বিক্রি কিছুটা কমেছে বলে জানান তিনি। তবুও দীর্ঘদিন ধরে এই পেশার সঙ্গে যুক্ত থেকে পরিবার চালিয়ে যাচ্ছেন আব্দুল গফুর। স্থানীয়দের মতে, এমন হস্তশিল্প ব্যবসায়ীদের টিকিয়ে রাখতে প্রয়োজন যথাযথ সহায়তা ও পৃষ্ঠপোষকতা।
কালের সমাজ / কে.পি

