কয়রা উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির ত্রৈ- মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) বেলা ১১ টায় কারিতাস ডিআরআরসিসিএ প্রকল্পের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি অফিসার তীলক কুমার ঘোষের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. আব্দুল্লাহ আল জাবিরের পরিচালনায় এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন কয়রা থানার অফিসার ইনচার্জ তদন্ত মো. শাহ আলম, প্রানী সম্পদ অফিসার ডাঃ শুভ বিশ্বাস, প্রাথমিক শিক্ষা অফিসার তপন কুমার কর্মকার, উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব নুরুল আমিন বাবুল, খুলনা জেলা বিএনপির সদস্য এম এ হাসান, কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. শরিফুল আলম, জনস্বাস্থ্য প্রকৌশলী ইস্তিয়াক আহমেদ, সহকারী যুব উন্নয়ন অফিসার মো. আকরাম হোসেন, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নুরুল ইসলাম কোম্পানি, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. রিয়াছাদ আলী, সাংবাদিক শেখ মনিরুজ্জামান মনু
উপজেলা ফায়ার সার্ভিসের টিম লিডার মো. আঃ ছালাম, বাজার কমিটির সভাপতি সরদার জুলফিকার আলম, কারিতাস ডিআরআরসিসিএ প্রকল্পের কয়রার ম্যানেজার মোঃ মিজানুর রহমান, মিল অফিসার মিল্টন মন্ডল প্রমুখ। সভায় দুর্যোগ ব্যবস্থায় ভাল কাজ করার জন্য কারিতাসকে সাধুবাদ জানানো হয়। এ ছাড়া কারিতাসের প্রকল্পের মেয়াদ সম্পন্ন হওয়ায় বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।
কালের সমাজ/কে.পি

