ঢাকা সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২

পিরোজপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ কার্যক্রম উদ্বোধন

জেলা প্রতিনিধি, পিরোজপুর | এপ্রিল ১৩, ২০২৬, ০৭:১৮ পিএম পিরোজপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ কার্যক্রম উদ্বোধন

পিরোজপুরে খরিপ-১ মৌসুমে আউশ ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
 

সোমবার (১৩ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পিরোজপুরের আয়োজনে শহীদ ওমর ফারুক মিলনায়তন উপজেলা অডিটোরিয়ামে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মামুনুর রশীদ সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু সাঈদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শওকত হোসেন, জেলা বিএনপির সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত এবং জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুর রাজ্জাক।
এ কর্মসূচির আওতায় ২ হাজার ৭৫০ জন কৃষকের মাঝে প্রত্যেককে ৫ কেজি আউশ ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার সম্পূর্ণ বিনামূল্যে বিতরণ করা হবে।
 

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আবু সাঈদ বলেন, বর্তমান সরকার কৃষিবান্ধব নীতির মাধ্যমে কৃষিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। বাংলাদেশ একটি কৃষিনির্ভর দেশ উল্লেখ করে তিনি বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতির সঙ্গে কৃষির নিবিড় সম্পর্ক রয়েছে। কৃষকরাই দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি।
 

তিনি কৃষকদের উদ্দেশ্যে বলেন, সরকার প্রদত্ত বীজ ও সার যথাযথভাবে ব্যবহার করলে উৎপাদন বৃদ্ধি পাবে। পাশাপাশি আধুনিক প্রযুক্তির সাথে তাল মিলিয়ে কৃষিকাজ পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
অনুষ্ঠানে সংশ্লিষ্ট কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।
 

কালের সমাজ/কে.পি

Link copied!