ঢাকা সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২

পত্নীতলায় নিষিদ্ধ সিরাপসহ মাদক আটক

জেলা প্রতিনিধি, নওগাঁ | এপ্রিল ১৩, ২০২৬, ০৮:৩৯ পিএম পত্নীতলায় নিষিদ্ধ সিরাপসহ মাদক  আটক

নওগাঁর পত্নীতলায় পুলিশের এক বিশেষ অভিযানে ৭০ বোতল ভারতীয় অবৈধ মাদকদ্রব্য ‘ঊঝকটঋ’ সিরাপসহ মো. ফিরোজ কামাল (৩০) নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত একটি ইজিবাইকও জব্দ করে পুলিশ।

সোমবার (১৩ এপ্রিল ২০২৬) সকাল ১০টার দিকে নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় পত্নীতলা থানার এস আই সমর চন্দ্র আচার্য’র নেতৃত্বে এই অভিযান পরিচালনা করে। উপজেলার ৬নং কৃষ্ণপুর ইউনিয়নের গুপিনগর মোড় এলাকায় ওত পেতে থাকা পুলিশ সদস্যরা সন্দেহভাজন ইজিবাইকটি থামিয়ে তল্লাশি চালালে এসব মাদক উদ্ধার করা হয়। মো. ফিরোজ কামাল (৩০), পিতা- মোজাফফর রহমান, গ্রাম- কল্যাণপুর, উপজেলা- সাপাহার। ৭০ বোতল আমদানিনিষিদ্ধ ভারতীয় ‘ঊঝকটঋ’ সিরাপ। উদ্ধারকৃত মাদকের প্রতিটি বোতলের আনুমানিক মূল্য ৩ হাজার টাকা হিসেবে মোট বাজারমূল্য প্রায় ২ লাখ ১০ হাজার টাকা।

মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি ইজিবাইক। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ফিরোজ কামাল স্বীকার করেছেন যে, তিনি দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতীয় মাদক দেশে এনে নওগাঁর বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন।

পত্নীতলা থানার অফিসার ইনচার্জ নিয়ামুল হক  জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। জেলাজুড়ে মাদকের বিস্তার রোধে এবং চোরাচালান বন্ধে এ ধরনের ঝটিকা অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

 

কালের সমাজ/কে.পি

Link copied!