ঢাকা মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২

এপ্রিলের ১২ দিনেই রেমিট্যান্স এলো ১৪৪ কোটি ডলার

কালের সমাজ ডেস্ক | এপ্রিল ১৩, ২০২৬, ১০:০৮ পিএম এপ্রিলের ১২ দিনেই রেমিট্যান্স এলো ১৪৪ কোটি ডলার

এপ্রিল মাসের প্রথম ১২ দিনেই দেশে রেমিট্যান্স এসেছে ১৪৩ কোটি ৭০ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২২.৩০ টাকা হিসেবে) এর পরিমাণ প্রায় ১৭ হাজার ৫৯৪ কোটি টাকা।


বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, এপ্রিল মাসের প্রথম ১২ দিনে গত বছরের একই সময়ের তুলনায় রেমিট্যান্স প্রবাহ ৩৬.৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ১ হাজার ৪৩৭ মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে।


গত বছরের একই সময়ে দেশে এসেছিল ১০৫ কোটি ২০ লাখ ডলার রেমিট্যান্স। সে হিসাবে চলতি বছরের একই সময়ের তুলনায় রেমিট্যান্স বেড়েছে ৩৮ কোটি ৫০ লাখ ডলার, অর্থাৎ প্রায় ৪ হাজার ৬৯৭ কোটি টাকা।


চলতি অর্থবছরের জুলাই থেকে ১২ এপ্রিল পর্যন্ত প্রবাসীরা ২৭ হাজার ৬৪৫ মিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ২২ হাজার ৮৩৮ মিলিয়ন মার্কিন ডলার।


কালের সমাজ/কে.পি

Link copied!