ঢাকা সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২

ত্রিশালে পুলিশের অভিযানে মাদকসহ দুই কারবারি আটক

‎ময়মনসিংহ‎ প্রতিনিধি | এপ্রিল ১৩, ২০২৬, ০৮:২২ পিএম ত্রিশালে পুলিশের অভিযানে মাদকসহ দুই কারবারি আটক

‎ময়মনসিংহের ত্রিশালে পুলিশের অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।

‎সোমবার (১৩ এপ্রিল) উপজেলার রামপুর ইউনিয়নের বীররামপুর ভাটিপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

‎ত্রিশাল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শেখ গোলাম মোস্তফা রুবেলের নেতৃত্বে এসআই তারেক হাসান, সবুজ মিয়া, মহসিন হাসান ও সঙ্গীয় ফোর্স উপজেলার রামপুর ইউনিয়নের বীররামপুর ভাটিপাড়া গ্রামের নজরুল ইসলামের ডেকোরেটর দোকানের সামনে পাকা রাস্তার ওপর এই অভিযান পরিচালনা করে সুজন মিয়া (২৮) আব্দুল মান্নান (৩৫) আটক করা হয়।

‎তারা দুজনই বীররামপুর ভাটিপাড়া এলাকার বাসিন্দা। আটকের পর তাদের শরীরে তল্লাশি চালিয়ে তাদের ৬৭ পিস ইয়াবা এবং ২০০ গ্রাম গাঁজা পাওয়া যায়।
‎ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুনসুর আহাম্মদ জানান, তাদের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।

 

কালের সমাজ/ কে.পি

Link copied!