গাজীপুরের টঙ্গীতে বিশেষ অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
রোববার (১২ এপ্রিল) রাতে টঙ্গীর হিমারদিঘী আমতলী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে ব্রাহ্মণবাড়িয়ার ভৈরব উপজেলার আওলাকান্দা ও পঞ্চবটি এলাকার বাসিন্দা মিতু আক্তার (২৪) ও শারমিন (১৯)-কে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মাহবুবুল আলম ভূঁইয়া বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় একটি মামলা দায়ের করেছেন।
মাহবুবুল আলম ভূঁইয়া বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। সমাজ থেকে মাদক নির্মূলে আমরা কঠোর অবস্থানে আছি। এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।”
কালের সমাজ/কে.পি

