ঢাকা শনিবার, ০৯ মে, ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩

ঝিনাইদহে রেল লাইন, মেডিকেল কলেজ, কৃষি বিশ্ববিদ্যালয় ও নদী সংস্কারের দাবীতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

কালের সমাজ ডেস্ক | মে ৭, ২০২৬, ০৬:১৫ পিএম ঝিনাইদহে রেল লাইন, মেডিকেল কলেজ, কৃষি বিশ্ববিদ্যালয় ও নদী সংস্কারের দাবীতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

ঝিনাইদহ জেলা শহরের রেল লাইন সংযোগ, মেডিকেল কলেজ-কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন ও নদী সংস্কারের দাবীতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করা হয়েছে। বৃহস্পতিবার (৭ মে)  সকালে রেল লাইন, মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে এ স্মারকলিপি পেশ করা হয়। জেলা প্রশাসকের পক্ষ থেকে স্মারকলিপি গ্রহণ করেন স্থানীয় সরকারের উপ-পরিচালক রথীন্দ্রনাথ রায়।

সেসময় কমিটির সভাপতি এন এম শাহজালাল, সাধারণ সম্পাদক কামরুজ্জামান পিন্টু, সদস্য প্রভাষক কামাল হোসেন, মুকুল হোসেন, এ্যাড আসাদুল ইসলাম, আইযুব হোসেন রানা,  শারমিন সুলতানা, হাফেজ কামরুল ইসলাম, মোহাম্মদ আলীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সেসময় নেতৃবৃন্দ বলেন, পার্শ্ববর্তী মাগুরা, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গায় রেল সংযোগ থাকলেও ঝিনাইদহ জেলা শহরে কোনো রেল লাইন নেই। জেলা সদরে এখনও মেডিকেল কলেজ স্থাপিত হয়নি, আর উচ্চশিক্ষার জন্য সরকারি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি দীর্ঘদিনের। নেতৃবৃন্দ সকল সড়ক ও নবগঙ্গা নদী সংস্কার, দৌলতদিয়া-পাটুরিয়া পদ্মা নদীতে সেতু নির্মানের জোর দাবি জানান।

 

কালের সমাজ/কে.পি

Link copied!