চট্টগ্রামের রৌফাবাদে সন্ত্রাসীদে গোলাগুলির ঘটনায় চোখে গুলিবিদ্ধ ১১ বছর বয়সী রেশমি আক্তার হাসপাতালে চিকিৎসাধীন অবস্তায় মারা গেছে।
বৃহস্পতিবার সকাল পৌনে ১০টায় চট্টগ্রাম মেডিকেলে ১১ বছর বয়সী শিশুটি মারা যায়।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন বলেন, “ওই শিশু গত শুক্রবার থেকে আইসিইউতে ভর্তি ছিল, সকালে সে মারা গেছে।”
গত বৃহস্পতিবার রাতে নগরীর বায়েজিদ বোস্তামী থানার রৌফাবাদ শহীদ মিনার গলিতে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে রাজু নামের এক যুবক নিহত হয়। এসময় রেশমী গুলিতে আহত হয়।
বাসা থেকে বের হয়ে পান কিনতে যাওয়ার সময় শিশুটি গুলিবিদ্ধ হয়। গুলি তার বাম চোখে লাগে।
নগরীর একটি বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে শিশুটিকে চট্টগ্রাম মেডিকেলে স্থানান্তর করা হয়।
এ ঘটনায় নিহত রাজুর মায়ের করা মামলায় এ পর্যন্ত ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কালের সমাজ/এসআর

