রাজশাহী সিটি কর্পোরেশনের স্বাস্থ্য সহকারী ও মহানগরীর হেতেমখাঁ কারিগরপাড়া নিবাসী মোহাম্মদ সায়েদ হোসেন তুহিন (৫৩) এর জানাযা নামাজ আজ বুধবার বাদ যোহর হেতেমখাঁ গোরস্থান মসজিদে অনুষ্ঠিত হয়।
জানাযা নামাজে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক মাহফুজুর রহমান রিটন মহোদয়।
জানাযা নামাজের পূর্বে সংক্ষিপ্ত বক্তৃতায় রাসিক প্রশাসক মহোদয় মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন
কালের সমাজ/কে.পি

