ঢাকা বুধবার, ১৩ মে, ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩

মুকসুদপুরে গ্রামপুলিশদের বাইসাইকেল বিতরণ

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ | মে ১৩, ২০২৬, ০৭:৩৬ পিএম মুকসুদপুরে গ্রামপুলিশদের বাইসাইকেল বিতরণ

গোপালগঞ্জের মুকসুদপুরে গ্রামপুলিশদের কর্মদক্ষতা ও মাঠপর্যায়ের কার্যক্রম আরও গতিশীল করতে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।

বুধবার  বিকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্যদের মাঝে এসব বাইসাইকেল বিতরণ করা হয়।

প্রধান অতিথি হিসেবে বাইসাইকেল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবির।

এসময় তিনি বলেন, গ্রাম পুলিশরা স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষা, সরকারি বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন এবং জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তাদের কাজের গতি ও কার্যকারিতা বাড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা মো: সায়াদ উদ্দীন আহমেদ,
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা প্রভাস কুমার সাহা, উপ-প্রশাসনিক কর্মকর্তা শেখ জাবেদ হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মশিউর রহমান মিন্টু, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহফুজ হাসান, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরিফুল রোমানসহ আরো অনেকে।

বাইসাইকেল পেয়ে গ্রাম পুলিশ সদস্য গৌতম সাহা  জানান, নতুন এই পরিবহন সুবিধার মাধ্যমে দ্রুত সময়ে বিভিন্ন এলাকায় পৌঁছে দায়িত্ব পালন করা আরও সহজ হবে।

স্থানীয়রা মনে করছেন, এ ধরনের উদ্যোগ গ্রাম পুলিশদের কর্মস্পৃহা বৃদ্ধি করবে এবং তৃণমূল পর্যায়ে প্রশাসনিক সেবাকে আরও কার্যকর করবে।

কালের সমাজ/কে.পি

Link copied!