ঢাকা বুধবার, ১৩ মে, ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩

পিরোজপুরের পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপারের আইজিপি ব্যাজ অর্জন

জেলা প্রতিনিধি, পিরোজপুর | মে ১৩, ২০২৬, ০৭:৪৬ পিএম পিরোজপুরের পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপারের আইজিপি ব্যাজ অর্জন

আইন-শৃঙ্খলা রক্ষায় অসামান্য অবদান এবং পেশাগত দক্ষতা ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ “পুলিশ ফোর্স এক্সেমপ্লারি গুড সার্ভিস ব্যাজ-২০২৫ (আইজিপি ব্যাজ)” অর্জন করেছেন পিরোজপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নারসিন জাহান।

সম্প্রতি রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) মো. আলী হোসেন ফকির তাদের হাতে এ সম্মানজনক ব্যাজ তুলে দেন।

জানা গেছে, পিরোজপুরে দায়িত্ব গ্রহণের পর থেকেই পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণ করেন। বিশেষ করে মাদকবিরোধী অভিযানে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।

পুলিশ প্রশাসনের সূত্র জানায়, পেশাগত নিষ্ঠা, সাফল্য ও জনসেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ তাকে “পুলিশ ফোর্স এক্সেমপ্লারি গুড সার্ভিস ব্যাজ-২০২৫ (আইজিপি ব্যাজ)” প্রদান করা হয়েছে। এদিকে একই অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নারসিন জাহানও দায়িত্ব পালনে দক্ষতা, সততা ও সফলতার স্বীকৃতিস্বরূপ আইজিপি ব্যাজে ভূষিত হন।

এ অর্জনে পিরোজপুর জেলা পুলিশের কর্মকর্তা ও সদস্যদের মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে। বিভিন্ন মহল থেকে সংশ্লিষ্ট দুই কর্মকর্তাকে অভিনন্দন জানানো হয়েছে।

 

কালের সমাজ/কে.পি
 

Link copied!