ঢাকা বুধবার, ০৬ মে, ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩

ঢাকায় রাতে বজ্রসহ বৃষ্টির আভাস

কালের সমাজ ডেস্ক | মে ৬, ২০২৬, ০৯:৩০ পিএম ঢাকায় রাতে বজ্রসহ বৃষ্টির আভাস

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় রাতে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

বুধবার (৬ মে) সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানায় আবহাওয়া অধিদপ্তর।

তবে সন্ধ্যা ৭টা বাজার আগেই রাজধানীর বিভিন্ন এলাকায় হঠাৎ নেমে আসে মুষলধারে বৃষ্টি। সারা দিনের তীব্র গরম আর ভ্যাপসা আবহাওয়ার পর এই বৃষ্টি নগরবাসীর মাঝে এনে দেয় স্বস্তি ও প্রশান্তির পরশ।

পূর্বাভাসে বলা হয়, সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০–১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে, যা ঘণ্টায় ২৫–৩৫ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।

এদিকে, সন্ধ্যা ৬টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৫৫ শতাংশ।

আজকের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

 

কালের সমাজ/কে.পি

Link copied!