লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ শ্রীরামপুর রাজবাড়ির সামনে একটি ফসলি মাঠ থেকে মোস্তাফিজুর রহমান (৩৫) নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, তিনি মরহুম বাচ্ছু মিয়ার ছোট ছেলে। বুধবার সকালে এলাকাবাসী মাঠে তার নিথর দেহ দেখতে পেয়ে বিষয়টি পুলিশকে জানায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়েছে। মৃতদেহের শরীরে বিদ্যুতের তার পেঁচানো অবস্থায় দেখা গেছে। স্থানীয়দের দাবি, বিদ্যুতের সংযোগে কাজ করতে গিয়ে অথবা কোনোভাবে তারের সংস্পর্শে এসে এ দুর্ঘটনা ঘটতে পারে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ জানিয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কালের সমাজ/কে.পি

