ঢাকা বুধবার, ০৬ মে, ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩

ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

জেলা প্রতিনিধি,ময়মনসিংহ | মে ৬, ২০২৬, ০৭:২৪ পিএম ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

‎ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের জামিরদিয়া- মাস্টারবাড়ি বাজারে সড়ক ও জনপথের জায়গায় গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে প্রশাসন।
 

‎এ সময় জানা যায়, স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা এসব অবৈধ স্থাপনা নির্মাণ করে দোকান বসানোর জন্য মোটা অঙ্কের অর্থ আদায় করত। বড় দোকানগুলোর জন্য ১ লাখ টাকা সিকিউরিটি এবং মাসিক ৮ হাজার টাকা ভাড়া নেওয়া হতো। অন্যদিকে, ছোট দোকানগুলো থেকে এককালীন ১০ হাজার টাকা সিকিউরিটি ও প্রতিদিন ২০০ টাকা করে ভাড়া আদায় করা হচ্ছিল।
‎ 

বুধবার(৬ মে)  সকালে ভালুকা উপজেলা প্রশাসন ও সড়ক ও জনপথ বিভাগের যৌথ উদ্যোগে এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।
‎অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হোসাইন
‎অভিযানের সময় উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফিরোজ হোসেন
‎ ভরাডোবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ইশতিয়াক আহমেদ. । 

সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইকবাল হোসাইন বলেন সড়ক ও জনপদের জায়গা দখলমুক্ত করতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন। স্থানীয়রা বলছেন, এই অভিযানের ফলে অবৈধ দখলদারদের দৌরাত্ম্য কমবে এবং এলাকার যানজট নিরসন হবে।

Link copied!