বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে শুরু হচ্ছে বর্ণাঢ্য আয়োজন। ২৫ বৈশাখকে সামনে রেখে ইতোমধ্যে নানা কর্মসূচি হাতে নিয়েছে নওগাঁ জেলা প্রশাসন। আত্রাই উপজেলার পতিসরে বিশ্বকবির কাচারি বাড়িতে চলছে সাজসজ্জা ও শেষ মুহূর্তের প্রস্তুতির কাজ। ৮ মে দিনব্যাপী আয়োজনের মধ্যে রয়েছে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নাগর নদের তীরে বসবে গ্রামীণ মেলা।
উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান বলেন ,পতিসরের ঐতিহাসিক কাছারিবাড়ি প্রাঙ্গণে সকালে অনুষ্ঠিত হবে আলোচনা সভা। যেখানে কবির জীবন ও কর্ম নিয়ে আলোকপাত করবেন দেশবরেণ্য কবি-সাহিত্যিকরা। উপস্থিত থাকবেন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিবর্গ। সেই লক্ষ্যে প্রস্তুত করা হচ্ছে কবির কাচারি বাড়ি।
৮ মে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রাখা হবে কবিগুরুর স্মৃতিবিজড়িত পতিসর কুঠিবাড়ি। যেখানে দিনভর থাকবে দর্শনার্থীদের ভিড়। ২৫ বৈশাখের আয়োজন ঘিরে ব্যাপক প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন। রাখা হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। সেহেতু গ্রামীণ মেলার আয়োজন থাকবে এজন্য মানুষের উপস্থিতি হবে অনেক।পাশাপাশি আলোচনায় সভায় উপস্থিত থাকার কথা রয়েছে বর্তমান সরকারের কয়েকজন মন্ত্রীর। ফলে সবদিক বিবেচনায় পুরো এলাকা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
কালের সমাজ/কে.পি

