ঢাকা বুধবার, ০৬ মে, ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩

রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১০০

নিজস্ব প্রতিবেদক | মে ৬, ২০২৬, ০৯:৩৪ পিএম রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১০০

রাজধানীজুড়ে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১০০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ২৪ ঘণ্টায় রাজধানীর যাত্রাবাড়ী, মুগদা ও মিরপুর মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এর মধ্যে যাত্রাবাড়ীতে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২৪ জনকে গ্রেপ্তার করেছে ডিএমপির যাত্রাবাড়ী থানা পুলিশ। গ্রেপ্তাররা হলেন- মো. হাছান (২৭), মো. ছোট বাবু, শাহরিয়ার হোসেন (২৩), মনির হোসেন ওরফে হিরো (৪০), মেহেদী হাসান (২৪), আল আমিন (২৯), রুবেল (৩৭), মো. রানা হাসান (২৪), মো. রাসেল, শাহরিয়ার হোসেন (২৩) ও মো. জাহিদুল ইসলাম ওরফে হীরন (৩৮)।

এছাড়াও যাত্রাবাড়ী থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার অন্যরা হলেন- জাহিদ (২৭), আলতাফ হোসেন (২৬), মো. রায়হান (৪২), মো. সাইফুল সরদার (২৮), মো. রানা (২৪), মো. মইনুদ্দিন (২৪), মো. রিয়াদ (৪০), আব্দুল্লাহ আ. নুর (২৮), মো. শারিয়ার হোসেন (২৩), মো. সালমান (১৯), মো. আনোয়ার হোসেন ওরফে সাগর (৪৭), আশরাফুল ইসলাম শাওন (৪২) ও মেহেদী হাসান (২৪)।

এদিকে রাজধানীর মুগদা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ২২ জনকে গ্রেপ্তার করেছে মুগদা থানা পুলিশ। গ্রেপ্তাররা হলেন- মো. ফুরকান (৪১), মো. সাকিব হোসেন (২৮), মো. খোরশেদ আলম (৩৭), মো. হাসান আল সোহান (২৬), মো. আরমান (২১), মো. আনোয়ার হোসেন (৩৫), মো. তানভীর (২২), মো. রাজন, মো. রানা (২৮), মো. নাছির (২৯) ও অজিত (৩৫)।

এছাড়াও গ্রেপ্তার অন্যরা হলেন- মো. অনিক (১৯), কাগজ ইসলাম (১৯), মো. কবির (২০), মো. জাহিদ (২১), মো. সোহেল রানা (৩৮), মো. বাবুল (৩৫), মো. ইমরান, মোছা. মুক্তা আরা পারভীন (৪৫), মোছা. জারিন তাসনিমা (২১), মো. শিহাব (২১) ও সাহেদ হোসেন শান্ত।

অন্যদিকে রাজধানীর মিরপুরে বিশেষ অভিযান চালিয়ে ৩ চাঁদাবাজসহ বিভিন্ন অপরাধে জড়িত ৫৪ জনকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা পুলিশ। গ্রেপ্তাররা হলেন- মো. মোহাইমিনুল ইসলাম (৩০), মো. তৌফিক আজম (২১), রিফাত হোসেন (২২), নাঈম (১৯), আবু রায়হান (২৫), বিপ্লব হোসেন রমজান (২৩), সারোয়ার খান (১৯), মো. আকাশ (২০), সানজিদ হোসেন শান্ত (২১), মোজাহিদুল ইসলাম (৩৩), পারভেজ আহমেদ (২৯), শামীম ইসলাম (২৫), রুহুল আমিন (২৫) ও রাসেল (২০)।

গ্রেপ্তার অন্যরা হলেন- বিপ্লব (২৬), মুন্না (১৮), হাসিবুল হাসান (১৮), জোহান (২০), নূরনবী (৩০), রাজন (৩৬), মো. শেখ হাসিব (২৩), মো. রবিন হোসেন (২৮), মো. সামিউল সিয়াম (২০), মো. ফুয়াদ (২৫), মো. রবিউল ইসলাম (২৭), মাতিন রানা (২৬), মো. শেখ আব্দুল আরাফ (২৬), শাফিন সাঈদ (২৩), বিল্লাল (২৬), মো. আদনান, মো. পারভেজ (৩০), অয়ন (২৪), সিয়াম আহম্মেদ (২০), জুবায়ের হাসান কাব্য (২১), অমিত সরকার (২৬), মো. নয়ন (৩২), মো. ইমতিয়াজ (১৯), আজমীর হোসাইন (২৬), মো. ইসমাইল হোসেন জীবন (১৮) ও মো. শাকিল (১৯)।

এছাড়াও মিরপুর মডেল থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার অন্যরা হলেন- মো. আশরাফুল (১৯), মো. আলীউল ইসলাম, মো. নাসিফ ফুয়াদ (২৪), হৃদয় জয়ধর (২০), জুরান চাকমা (২৬), মো. সাব্বির আহমেদ (৩০), মো. টুলটুল (২৫), মো. জামাল (৩০), মো. সুজন (৩৮), মো. জিসান (২০), মিরাজ উজ জামান সরকার (২৮), মো. শামীম আহমেদ (৩৮), মো. জুয়েল আহমেদ প্রাপ্ত (১৮) ও মো. আলফারাবি ইসলাম (২০)।

পুলিশ জানিয়েছে, পৃথক অভিযানে গ্রেপ্তারদের মধ্যে পুরাতন বিভিন্ন মামলার আসামি ছাড়াও ডিএমপি অধ্যাদেশ, মাদক ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি রয়েছে। বুধবার সংশ্লিষ্ট মামলায় তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

কালের সমাজ/এসআর

Link copied!