পাবনার কৃতি সন্তান, জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় সভাপতি ও বিশিষ্ট কৃষিবিদ হাসান জাফির তুহিন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ)-এর চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন।
মঙ্গলবার ৫ মে ২০২৬ জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, কৃষিবিদ হাসান জাফির তুহিন সরকারে সচিব পদমর্যাদায় এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন। তার নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে পরবর্তী ০১(এক) বছর নির্ধারণ করা হয়েছে।
কৃষি খাতে দীর্ঘদিনের অভিজ্ঞতা ও দক্ষ নেতৃত্বের জন্য পরিচিত কৃষিবিদ হাসান জাফির তুহিন এর এই নিয়োগে সংশ্লিষ্ট মহলে ইতিবাচক প্রত্যাশা সৃষ্টি হয়েছে। বিশেষ করে, বরেন্দ্র অঞ্চলের কৃষি উন্নয়ন, সেচ ব্যবস্থার আধুনিকায়ন এবং টেকসই কৃষি ব্যবস্থাপনায় তার নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
কালের সমাজ/কে.পি

