ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গ্রাম্য আধিপত্য বিস্তার ও পূর্ববিরোধের জেরে গতকাল (২/৬/২৬) বিটঘর ইউনিয়নের টিয়ারা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে দুই জনকে উন্নত চিকিৎসার জন্য আশঙ্কা জনক অবস্থায় ঢাকায় প্রেরণ করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়- গ্রাম্য আধিপত্যকে বিস্তার করে শিশু মিয়া ও হোসেন মিয়ার মধ্যে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল। ঐ বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে কয়েক দিন যাবত উত্তেজনা চলছিল। সোমবার রাতে বাছির মেম্বারের বাড়িতে হামলার ঘটনাকে কেন্দ্র করে সকালে (১০টা) দিকে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়।
হোসেন গ্রুপের সমর্থক আহমেদ হোসেন অভিযোগ করে বলেন-"বাজারে আমাদের লোকজনের ওপর শিশু মিয়া গ্রুপের সশস্ত্র লোকজন প্রথমে অতর্কিত হামলা চালায়
আমরা তখন প্রতিরোধের চেষ্টা করলে তারা বাজারের কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাট করে।"
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী বলেন-"খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। এ রির্পোট লেখা পর্যন্ত কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
কালের সমাজ/কে.পি

