ঢাকা মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

খুলনায় ছয় দফা দাবিতে ইন্টার্ন চিকিৎসকদের দ্বিতীয় দিনের কর্মবিরতি পালন

জেলা প্রতিনিধি,খুলনা | জুন ৮, ২০২৬, ০৮:০৮ পিএম খুলনায় ছয় দফা দাবিতে ইন্টার্ন চিকিৎসকদের দ্বিতীয় দিনের কর্মবিরতি পালন

ছয় দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা। আজ খুলনার বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতাল ও সিটি মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা নগরীর শিববাড়ী মোড়ে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন। এছাড়া খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরাও আজ কাজে যোগ দেননি।
 

এ সময় বক্তারা বলেন, চিকিৎসক সমাজের বিভিন্ন দাবি দীর্ঘদিন ধরে উপেক্ষিত হচ্ছে। দীর্ঘ সময় লেখাপড়া করেও তারা চাকরিক্ষেত্রে ন্যায্য বেতন পাচ্ছেন না। রোগীদের সেবা দিতে গিয়ে চিকিৎসকদের প্রায়ই হয়রানি ও লাঞ্ছনার শিকার হতে হয়। তবে এসব ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয় না। বক্তারা আরও বলেন, বিসিপিএসের একটি নোটিশের মাধ্যমে এফসিপিএস পরীক্ষায় আসন সংখ্যা ও বেতন সীমিত করে চিকিৎসকদের অধিকার ক্ষুণ্ন করা হচ্ছে এবং চিকিৎসাসেবার মানোন্নয়নে বাধা সৃষ্টি করা হচ্ছে। তারা অনতিবিলম্বে চিকিৎসকদের ছয় দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান এবং বাংলাদেশ সম্মিলিত ইন্টার্ন চিকিৎসক ঐক্য পরিষদের ঘোষিত পরবর্তী কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করেন।

 

কালের সমাজ/কে.পি

Link copied!