ঢাকা মঙ্গলবার, ০৭ জুলাই, ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩

অতিবৃষ্টিতে খুঁটি হেলে পড়ায় অন্ধকারে বান্দরবান চার উপজেলা

জেলা প্রতিনিধি, বান্দরবান | জুলাই ৭, ২০২৬, ০৬:৫৫ পিএম অতিবৃষ্টিতে খুঁটি হেলে পড়ায় অন্ধকারে বান্দরবান চার উপজেলা

টানা বৃষ্টিতে ৩৩ কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইনের একটি খুঁটি হেলে পড়ায় পার্বত্য জেলার বান্দরবানের চার উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। এতে আবাসিক গ্রাহকদের পাশাপাশি ব্যবসা প্রতিষ্ঠান, হাসপাতাল, মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট সেবায়ও বিঘ্ন সৃষ্টি হয়েছে। গত দুইদিন সোমবার- মঙ্গলবার (০৭জুলাই) বিকেল ৪টার দিকে বান্দরবান-কেরানীহাট সড়কের গ্রীনপিক রিসোর্টসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, টানা বৃষ্টিতে মাটি নরম হয়ে যাওয়ায় ওই এলাকায় ৩৩ কেভি সঞ্চালন লাইনের একটি খুঁটি হেলে পড়ে। দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয়। এর ফলে বান্দরবান সদর, রোয়াংছড়ি, রুমা ও থানচি উপজেলায় একযোগে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে।দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় চার উপজেলার বাসিন্দারা ভোগান্তিতে পড়েছেন। সন্ধ্যার পর অন্ধকারে নিত্যপ্রয়োজনীয় কাজকর্ম ব্যাহত হওয়ার পাশাপাশি ব্যবসাপ্রতিষ্ঠান, হাসপাতাল এবং মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট সেবাও বিঘ্নিত হয়েছে।

বান্দরবান বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী আমির হোসেন মাসুম বলেন, “৩৩ কেভি সঞ্চালন লাইনের একটি খুঁটি হেলে পড়ার খবর পেয়ে প্রকৌশলী ও কারিগরি দল ঘটনাস্থলে গিয়ে মেরামতের কাজ শুরু করেছে। নিরাপদভাবে বিদ্যুৎ সরবরাহ চালু করতে কাজ চলছে।তিনি আরও বলেন, মেরামত শেষ হলে পর্যায়ক্রমে বান্দরবান সদর, রোয়াংছড়ি, রুমা ও থানচি উপজেলায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে। তাঁর আশা, রাত ১১টার মধ্যে কাজ শেষ করা সম্ভব হবে বলে জানান তিনি।

কালের সমাজ/কে.পি

Link copied!