ঢাকা বুধবার, ০৮ জুলাই, ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩

খুলনায় ব্যাংক ব্যবস্থাপক‍‍`র বাড়িতে সশস্ত্র ডাকাতি, আহত-১

খুলনা ব্যুরো | জুলাই ৭, ২০২৬, ০৭:১৮ পিএম খুলনায় ব্যাংক ব্যবস্থাপক‍‍`র বাড়িতে  সশস্ত্র ডাকাতি, আহত-১

খুলনার ফুলতলা উপজেলায়  ব্যাংক ব্যবস্থাপকের বাড়িতে সশস্ত্র ডাকাতির ঘটনা ঘটেছে। ব্যাংক ব্যবস্থাপক্ষে  কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। এ সময় নগদ টাকা, স্বর্ণালংকারসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় ডাকাত দল। আহত শেখ হাজ্জাজ ইমতিয়াজ (ফরিদ নামেও পরিচিত) মধুমতি ব্যাংকের খুলনা শাখার ব্যবস্থাপক।
স্থানীয় ও এলাকাবাসী সূত্রে জানা যায়, পুলিশ ও পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা যায়, মঙ্গলবার রাত প্রায় ২টা ১৫ মিনিটের দিকে ৭ থেকে ৮ জনের একটি সশস্ত্র ডাকাত দল মই ব্যবহার করে ছাদে ওঠে এবং জানালার গ্রিল কেটে পাইগ্রাম গ্রামের দোতলা বাড়িটিতে প্রবেশ করে। ডাকাতেরা অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে, তাদের হাত-পা বেঁধে ফেলে এবং ধারালো অস্ত্র দিয়ে ইমতিয়াজের ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে রিটআন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট এরপর ডাকাতেরা বাড়ির বিভিন্ন কক্ষ তছনছ করে লকার ও লোহার সিন্দুক থেকে ৮ লাখ টাকা নগদ এবং প্রায় ১২ লাখ টাকা মূল্যের ৬ ভরি সোনা অলংকার লুট করে। সব মিলিয়ে প্রায় ২০ লাখ টাকার মূল্যবান মালামাল নিয়ে তারা পালিয়ে যায়।

পরিবারের সদস্যরা জানান, সিসিটিভি ফুটেজে দেখা গেছে, ডাকাতেরা রাত ২টা ২৫ মিনিট থেকে ভোর ৪টা ৭ মিনিট পর্যন্ত বাড়ির ভেতরে অবস্থান করে। তাদের সবার মুখোশ পরা ছিল এবং তারা দেশীয় অস্ত্র বহন করছিল। গুরুতর আহত ইমতিয়াজকে প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। ফুলতলা থানার  (ওসি) মো. মারগুব তৌহিদ ভোর সাড়ে ৫টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে সকালে খুলনার পুলিশ সুপার মো. তাজুল ইসলামও ঘটনাস্থল পরিদর্শন করেন। ওসি জানান, এ ঘটনায় এখনো কোনো মামলা দায়ের হয়নি। এ ছাড়া, পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি এবং লুট হওয়া মালামালও উদ্ধার করতে পারেনি।

কালের সমাজ/কে.পি

Link copied!