ঢাকা বুধবার, ০৮ জুলাই, ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩

মিসরের যে রেকর্ড আর্জেন্টিনার দুঃশ্চিন্তার কারণ

স্পোর্টস ডেস্ক | জুলাই ৭, ২০২৬, ০৮:৫১ পিএম মিসরের যে রেকর্ড আর্জেন্টিনার দুঃশ্চিন্তার কারণ

শেষ ষোলোর লড়াইয়ে বাংলাদেশ সময় আজ রাত ১০টায় মিসরের মুখোমুখি হবে আর্জেন্টিনা। মুখোমুখি লড়াইয়ে এগিয়ে রয়েছে আর্জেন্টিনা। তবে মিসরের অর্জনও কম নয়। আফ্রিকান কাপ অব নেশনসে তাদের অবদান চোখে পড়ার মতো। সেখানে তারা মরক্কো, নাইজেরিয়া, সেনেগালের মতো বড় শক্তিগুলোকে পরাজিত করে ৭ বার আফ্রিকা কাপ অব নেশনস শিরোপা জিতেছে। এই রেকর্ড একমাত্র তাদের। আর কোনো আফ্রিকান দেশ এতো বেশিবার এ শিরোপা জেতেনি।

তাই মিসরকে ছোটো করে দেখার কোনো কারণ নেই। তাদের ইতিহাস অনেকাংশে আর্জেন্টিনার জন্য দুশ্চিন্তার কারণও। এমনকি আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি মিসরকে ছোট করে দেখছেন না। তিনি এ ম্যাচে সর্বোচ্চ সতর্ক থাকবেন বলে জানিয়েছেন। 

আফ্রিকান কাপ অব নেশনস টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে সফল দল মিসর। তারা ১৯৫৭, ১৯৫৯, ১৯৮৬, ১৯৯৮, ২০০৬, ২০০৮ ও ২০১০ সালে মোট ৭ বার এ শিরোপা অর্জন করে।

টানা তিনবার আফ্রিকা চ্যাম্পিয়ন মিসর। ২০০৬, ২০০৮ ও ২০১০ সালে টানা তিনবার এএফসিওএন জিতে অনন্য রেকর্ড গড়ে মিসর। এখন পর্যন্ত কোনো আফ্রিকান দেশ এই কীর্তি করতে পারেনি।

১৯৩৪ সালে বিশ্বকাপে অংশ নেওয়া প্রথম আফ্রিকান ও আরব দেশ হলো মিসর।

ফিফা র‍্যাঙ্কিংয়ে সেরা অবস্থান
২০১০ সালে মিসর ফিফা র‍্যাঙ্কিংয়ে ৯ নম্বরে উঠেছিল, যা তাদের ইতিহাসের সর্বোচ্চ অবস্থান।

কিংবদন্তি খেলোয়াড়দের অবদান
মোহাম্মদ সালাহ আধুনিক যুগে মিসরের সবচেয়ে বড় তারকা। ইউরোপের শীর্ষ পর্যায়ে সাফল্যের পাশাপাশি জাতীয় দলের নেতৃত্ব দিয়েছেন তিনি। এ ছাড়া আহমদ হোসেন ও এসাম এল হয়দারির মতো খেলোয়াড়রা মিসরের সোনালি প্রজন্মের গুরুত্বপূর্ণ অংশ ছিলেন।

কালের সমাজ/এসআর

Link copied!