ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ইসলামী আন্দোলন বাংলাদেশ গাজীপুর মহানগর আওতাধীন ২৭ নং ওয়ার্ড সম্মেলন অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি,গাজীপুর | সেপ্টেম্বর ২৬, ২০২৬, ১১:২০ এএম ইসলামী আন্দোলন বাংলাদেশ গাজীপুর মহানগর আওতাধীন ২৭ নং ওয়ার্ড সম্মেলন অনুষ্ঠিত

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ গাজীপুর মহানগর এর সিনিয়র সহ-সভাপতি ও  গাজীপুর সিটি কর্পোরেশন এর মেয়র পদপ্রার্থী, বিশিষ্ট আলেমে দ্বীন ,জননেতা আলহাজ্ব মাওলানা ফজলুর রহমান।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বাংলাদেশ গাজীপুর মহানগরের সেক্রেটারি, মুফতি হুসাইন আহমদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর সংগঠনিক সম্পাদক (সদর জোন) মোহাম্মদ আবু জাফর হাওলাদার, নগর প্রচার সম্পাদক এস এম ওয়াহিদুল ইসলাম, নগর সদস্য মোহাম্মদ আরিফুল ইসলাম,সদর মেট্রো থানা সহ সভাপতি শহিদুল্লাহ জিয়া,সদস্য কাজী আব্দুল বারেক।

উক্ত  প্রোগ্রামে সভাপতিত্ব করেন ওয়ার্ড সভাপতি হাফেজ আব্দুল আজিজ ও সঞ্চালনায় ছিলেন ওয়ার্ড সেক্রেটারি মোঃ মতিউর মুন্না।  আরো উপস্থিত ছিলেন থানা ও ওয়ার্ড নেতৃবৃন্দ।

কালের সমাজ/এসআর

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!