ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

জ্বালানি তেলের মূল্য প্রত্যাহারের দাবিতে ‎সিপিবির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

জেলা প্রতিনিধি,গাইবান্ধা | সেপ্টেম্বর ২৬, ২০২৬, ০৬:০০ পিএম জ্বালানি তেলের মূল্য প্রত্যাহারের দাবিতে ‎সিপিবির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

‎রাতারাতি সবধরনের জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদ ও অবিলম্বে বাড়তি মূল্য প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি। এই দাবিতে পার্টির জেলা শাখা শনিবার শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। ‎ডিবি রোডে গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থা-গানাসাস মার্কেটের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
‎সমাবেশে বক্তারা প্রশ্ন তোলেন, যেখানে বিশ্ববাজারে তেলের দাম কম সেখানে বাংলাদেশে হঠাৎ করে রাতের বেলা কিভাবে দাম বাড়িয়ে দেয়া হলো? এ বিষয়ে তারা প্রধানমন্ত্রী দেশে ফেরার সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান, অন্যথায় চরম আন্দোলনের হুশিয়ারি দেন। এ সময় বক্তারা অবিলম্বে সার, গ্যাস সংকট নিরসনের দাবি জানান। 
‎সমাবেশে পার্টির জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাড. মুরাদ জামান রব্বানীর সঞ্চালনায় বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সদস্য মিহির ঘোষ, জেলা কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান মুকুল, সম্পাদকমণ্ডলীর সদস্য রেবতি বর্মন, গোলাম রব্বানী মুসা, সাদেকুল ইসলাম প্রমুখ। 
পরে একটি বিক্ষোভ মিছিল সারা শহর প্রদক্ষিণ করে।

কালের সমাজ/কে.পি

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!