ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

সিংড়ায় ক্ষুদ্র নৃগোষ্ঠী শিশুদের শিক্ষা অধিকার নিশ্চিতে ‘পাবলিক হেয়ারিং’ অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, নাটোর | সেপ্টেম্বর ২৭, ২০২৬, ০৭:২২ পিএম সিংড়ায় ক্ষুদ্র নৃগোষ্ঠী শিশুদের শিক্ষা  অধিকার নিশ্চিতে ‘পাবলিক হেয়ারিং’ অনুষ্ঠিত

নাটোরের সিংড়ায় ক্ষুদ্র নৃগোষ্ঠী শিশুদের শিক্ষার অধিকার নিশ্চিতকরণ এবং সেবাদানকারী প্রতিষ্ঠান ও সাধারণ জনগণের মধ্যে সরাসরি মতবিনিময়ের লক্ষ্যে এক ‘পাবলিক হিয়ারিং’ (গণশুনানি) অনুষ্ঠিত হয়েছে রোববার দুপুর ১২টায় উপজেলা পরিষদ হলরুমে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘পল্লী কল্যাণ শিক্ষা সোসাইটি’ (পিকেএসএস)-এর উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

পিকেএসএস-এর নির্বাহী পরিচালক ডেইজি আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু। তিনি ক্ষুদ্র নৃগোষ্ঠী শিশুদের শিক্ষার মূলধারায় যুক্ত রাখা এবং তাদের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সরকারের পাশাপাশি সকল পক্ষকে একযোগে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল, পৌর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন শাখা, ডায়াবেটিকস সমিতির সাধারণ সম্পাদক মিলন হোসেন মাস্টার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আবু দাউদ এবং উপজেলা শিক্ষা অফিসার আবুল বাশার শামসুজ্জামান প্রমুখ। 

গণশুনানিতে বক্তারা ক্ষুদ্র নৃগোষ্ঠী শিশুদের মানসম্মত শিক্ষা গ্রহণ, ঝরে পড়া রোধ এবং সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালনের ওপর গুরুত্বারোপ করেন। এসময় এলাকার ভুক্তভোগী ও সাধারণ জনগণ সেবাদানকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের কাছে তাদের নানা সমস্যা ও দাবি তুলে ধরেন।

কালের সমাজ/কে.পি

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!