ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে রকি (৩৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ঘাঁসের জমিতে ওই যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। রোববার সকাল ৯টার দিকে সদর উপজেলার বিষয়খালী গ্রামের উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, সকালে গ্রামের কয়েকজন মাঠে কাজ করতে যান। এসময় তারা একটি ঘাঁসের জমিতে রকি নামে ওই যুবককে পড়ে থাকতে দেখেন। ঘাঁসের জমির ওপর দিয়ে টানানো ঝুলন্ত বিদ্যুতের তারের সঙ্গে ওই যুবকের স্পর্শ দেখতে পায় স্থানীয়রা। পরে তারা ওই যুবকের কোনো সাড়াশব্দ না পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই মরদেহ উদ্ধার করে।
ঝিনাইদহ সদর থানার (ওসি) আসাদউজ্জামাম জানান, ঘাঁসের জমির ওপর দিয়ে বিদ্যুতের তার ঝুলে ছিল। ওই তারের স্পর্শ লেগে রকি নামের ওই যুবক বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পরে নিহতের মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
কালের সমাজ/কে.পি

