খুলনায় ৫ দিনব্যাপী টি-২০ এশিয়া কাপ বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিলের টিম সিলেকশন ট্রায়ালস ক্যাম্পের কার্যক্রম রবিবার (২৭সেপ্টেম্বর) শুরু হয়। টি-২০ এশিয়া কাপ ক্রিকেট ফর দ্যা ব্লাইন্ড-২০২৬ উপলক্ষে বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিল (বিবিসিসি)-এর জাতীয় দল গঠনের লক্ষ্যে খুলনা জেলা ক্রিকেট স্টেডিয়াম ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠান সকাল ৯ টায় শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা ক্রীড়া সম্পাদক মোল্লা খাইরুল ইসলাম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিবির জেলা নির্ধারিত কোচ মো. রনি, বিবিসিসির কনসালটেন্ট জন ডেভিট; খুলনা ব্লাইন্ড ক্রিকেট ক্লাব (কেবিসিসি)-এর সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন এবং বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিল (বিবিসিসি)-এর প্রধান কোচ মো. শফিকুল ইসলাম বাবু । অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ জাতীয় দলের খেলোয়াড়দের সঙ্গে মতবিনিময় করেন এবং টি-২০ এশিয়া কাপ ক্রিকেট ফর দ্যা ব্লাইন্ড-২০২৬ উপলক্ষে জাতীয় দলের প্রস্তুতিতে খেলোয়াড়দের দক্ষতা উন্নয়ন ও প্রশিক্ষণ কার্যক্রমের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। ৫ দিনব্যাপী বাংলাদেশ টিম সিলেকশন ট্রায়ালস ক্যাম্পের মাধ্যমে নির্বাচিত খেলোয়াড়দের ক্রিকেটে দক্ষতা, শারীরিক সক্ষমতা ও দলীয় প্রস্তুতি আরও উন্নত করার কার্যক্রম পরিচালিত হবে।
কালের সমাজ/কে.পি

