ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

কুমিল্লায় ৬রাউন্ড গুলি সহ বিদেশি পিস্তল উদ্ধার

জেলা প্রতিনিধি, কুমিল্লা | সেপ্টেম্বর ২৭, ২০২৬, ০৯:২১ পিএম কুমিল্লায় ৬রাউন্ড গুলি সহ বিদেশি পিস্তল উদ্ধার

কুমিল্লার কোতয়ালী থানা পুলিশ অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। পিস্তলটির গায়ে ‘মেড ইন ইউএসএ’ লেখা রয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত ২টা ৪৫ মিনিটের দিকে উপজেলার পাঁচথুবি ইউনিয়নের বসন্তপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়, গত ২৪ সেপ্টেম্বর বিকেল ৪টার দিকে বসন্তপুর এলাকায় সংযুক্ত আরব আমিরাত প্রবাসী দেলোয়ারের বসতঘরে প্রবেশ করে তার স্ত্রী রোকসানা আক্তারের বাম পায়ে গুলি করে কয়েকজন পালিয়ে যায়। উদ্ধার করা পিস্তলটি ওই ঘটনায় ব্যবহৃত হয়ে থাকতে পারে। তবে অস্ত্রটি সেই ঘটনায় ব্যবহৃত হয়েছে কিনা তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, ওই গুলির ঘটনায় সন্দেহভাজন পারভেজ ঘটনার পর থেকে পলাতক রয়েছেন। পারভেজ ওই ঘটনায় শনাক্ত হওয়া আসামি জহিরের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে এলাকায় পরিচিত। এ ঘটনায় কোতয়ালী মডেল থানার ইন্সপেক্টর শরীফ ইবনে আলম বাদী হয়ে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেছেন।

কালের সমাজ/কে.পি

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!