সবাই মিলে সাতক্ষীরাকে একটি মডেল জেলা হিসেবে প্রতিষ্ঠিত করা হবে। সাংবাদিক, প্রশাসন, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ মিলেমিশে কাজ করলে সাতক্ষীরা জেলা অবশ্যই একটি মডেল জেলা হবে।
২৮ ফেব্রুয়ারি শনিবার সন্ধ্যায় সাতক্ষীরা প্রেসক্লাবে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে সাতক্ষীরা-২ আসনের (সদর-দেবহাটা) এমপি মুহাদ্দিস আব্দুল খালেক একথা বলেন।
ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি জি.এম. মনিরুল ইসলাম মিনি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ আফরোজ আখতার, ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহীনুর চৌধুরী, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা এস.এম. মাহফুজুর রহমান, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল হাসেম, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু, সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক এইচ.এম. রহমাতুল্লাহ পলাশ, সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী ও সাতক্ষীরা শহর জামায়াতের সেক্রেটারি খোরশেদ আলম।
অনুষ্ঠানে জেলা প্রশাসক আফরোজ আখতার বলেন, প্রশাসন ও সাংবাদিকের কাজের ধরন অনেকটা এক রকম। এজন্য একে অপরের সঙ্গে মিলেমিশে কাজ করা জরুরি। জেলার আইনশৃঙ্খলা রক্ষায় সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি সকল সাংবাদিককে সহযোগিতা করার আহ্বান জানান এবং সাতক্ষীরা প্রেসক্লাবকে আরও গতিশীল ও উন্নত করার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।
সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বারীর সঞ্চালনায় ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুজ্জামান বাবু, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ বিশ্বাস, সাহিত্য, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক আক্তারুজ্জামান বাচ্চু, অর্থ সম্পাদক মুহা: জিললুর রহমান, নির্বাহী কমিটির সদস্য হাবিবুর রহমান হাবিব, আব্দুল গফুর সরদার, আবু নাসের মো. আবু সাঈদ, সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জল, দপ্তর সম্পাদক মো. আল ইমরান, সদস্য এস.কে. কামরুল হাসান, হাফিজুর রহমান, জাহিদুর রহমান পলাশসহ সাতক্ষীরা প্রেসক্লাবের সকল সদস্য ও অতিথিবৃন্দ।
সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসন, জনপ্রতিনিধি, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের উপস্থিতিতে ইফতার মাহফিল মিলনমেলায় পরিণত হয়। ইফতার মাহফিলে দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া করা হয়।

