ঢাকা সোমবার, ০২ মার্চ, ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২

কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত

কালের সমাজ ডেস্ক | মার্চ ১, ২০২৬, ০৬:৩১ পিএম কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যা ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হামলার সময় বিমানবন্দরের বিভিন্ন স্থানে ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়লে সেখানে অবস্থানরত চার বাংলাদেশি আহত হন।

এদিকে উপসাগরীয় অঞ্চলে যুদ্ধ পরিস্থিতির অবনতি ঘটায় কুয়েতে অবস্থানরত সব বাংলাদেশি নাগরিককে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে বাংলাদেশ দূতাবাস। নিরাপত্তাজনিত কারণে সামরিক স্থাপনার আশপাশ এড়িয়ে চলতে এবং বাসা বা নিরাপদ স্থানে অবস্থান করার পরামর্শ দেওয়া হয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ারও অনুরোধ জানিয়েছে দূতাবাস।

উল্লেখ্য, পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা ভেঙে যাওয়ার পর শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে যৌথভাবে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে। এর জবাবে ইরানও পাল্টা হামলা চালাচ্ছে। শুধু ইসরায়েল নয়, যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যজুড়ে অবস্থিত সামরিক ঘাঁটিগুলোকেও লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে।

এই ধারাবাহিকতায় কাতার, সৌদি আরব, বাহরাইন, জর্ডান, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতের দিকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়। শনিবার রাতে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে চালানো ড্রোন হামলায় টার্মিনাল–১ আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং কয়েকজন কর্মী আহত হন।
 

Link copied!