ঢাকা সোমবার, ০২ মার্চ, ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২

পৌরসভা অনুমোদনহীন মার্কেট নির্মাণ বন্ধ করে দিলেও কাজ অব্যাহত

জেলা প্রতিনিধি,গাইবান্ধা | মার্চ ১, ২০২৬, ০৬:৫৪ পিএম পৌরসভা অনুমোদনহীন মার্কেট নির্মাণ বন্ধ করে দিলেও কাজ অব্যাহত

গাইবান্ধা পৌরসভা শহরের সার্কুলার রোডে অনুমোদনবিহীন মার্কেট নির্মাণ কাজ বন্ধ করে দিলেও মালিকপক্ষ কাজ অব্যাহত রেখেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। 

গাইবান্ধা পৌরসভার প্রশাসকের বরাবরে সার্কুলার রোডের বাসিন্দাদের লিখিত অভিযোগে জানা গেছে, আরএম প্লাজার উত্তর দিকে একটি নতুন মার্কেট নির্মাণের কাজ হচ্ছে। মার্কেটটির চার ভাগের তিনভাগ কাজ শেষ হয়েছে। 

 বাকি অংশের কাজ নির্মাণ চলছে। তিন সারিতে মার্কেটের ছাদ পেটানো ঘর আছে। বাকি অংশে পৌরসভার বিল্ডিং কোড না মেনে এবং নকশা অনুমোদন ছাড়াই রাস্তা সংলগ্ন জায়গাতেই নির্মাণ কাজ করা হচ্ছে। মার্কেটের সামনে গাড়ি পার্কিংয়ের কোনো জায়গা না রেখেই নির্মাণ কাজ করায় ওই রাস্তায় যানজট সৃষ্টির আশংকা রয়েছে, যার দুর্ভোগ পোহাতে এলাকাবাসীকে। এব্যাপারে এলাকাবাসীর পক্ষ থেকে পৌর প্রশাসককে মোবাইল ফোনে অভিযোগ করলে তিনি তাৎক্ষনিকভাবে প্রকৌশলী পাঠিয়ে দিয়ে কাজ বন্ধ করে দেন। কিন্তু এরপরও মার্কেট কর্তৃপক্ষ নির্মাণ কাজ অব্যাহত রেখেছে। এ বিষয়ে মার্কেট কর্তৃপক্ষের সাথে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা কেউই ফোন রিসিভ করেননি। 
 

Link copied!