চলমান ‘ডিপোজিট ও রিকভারি ক্যাম্পেইন ২০২৬’-এর আওতায় ১১২ কর্মদিবসে মোট ৫ হাজার ৩৯০ কোটি টাকা নতুন ডিপোজিট সংগ্রহ করেছে দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি।
ব্যাংক সূত্রে জানানো হয়েছে, চলতি বছরের ১ এপ্রিল থেকে ৩০ জুন পর্যন্ত ৬০ কর্মদিবসে ৩ হাজার ৩ কোটি টাকা এবং ১৫ জুলাই থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত ৫২ কর্মদিবসে আরও ২ হাজার ৩৮৭ কোটি টাকা ডিপোজিট সংগ্রহ করা হয়েছে। দুই পর্যায়ে মোট ৫ হাজার ৩৯০ কোটি টাকা ডিপোজিট সংগ্রহ করেছে ব্যাংকটি।
এ বিষয়ে প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান ডা. আরিফুর রহমান বলেন, ‘অতীতের দুর্ভাগ্যজনক ব্যাংক পরিস্থিতি কাটিয়ে এই বিপুল পরিমাণ ডিপোজিট অর্জন আমাদের সহকর্মীদের আন্তরিক প্রচেষ্টা ও সম্মানিত গ্রাহকদের অব্যাহত সমর্থনের কারণেই সম্ভব হয়েছে। গ্রাহকদের আস্থাই আমাদের শক্তি।’
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মনজুর মফিজ বলেন, ‘এই বিপুল ডিপোজিট সংগ্রহ আমাদের সুপরিকল্পিত উদ্যোগ, কার্যকর বাস্তবায়ন এবং টিমওয়ার্কের সুফল। আমরা গ্রাহকসেবার মান প্রতিদিন আরও উন্নত করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।’
ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রাহকদের আস্থা, আধুনিক ব্যাংকিং সেবা এবং কর্মীদের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে ভবিষ্যতেও ডিপোজিট সংগ্রহ ও ব্যাংকের কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্য রয়েছে।
কালের সমাজ/কে.পি

