ঢাকা বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

‘তোমার মনে আমার জন্য জায়গা রেখো, বাইরে অনেক শীত’

বিনোদন ডেস্ক | মে ২১, ২০২৬, ১২:৪২ পিএম ‘তোমার মনে আমার জন্য জায়গা রেখো, বাইরে অনেক শীত’

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় ব্যস্ত সময় পার করছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। নিজের অনন্য অভিনয় দক্ষতা দিয়ে তিনি যেমন দর্শকদের মন জয় করেছেন, ঠিক তেমনি সামাজিক যোগাযোগ মাধ্যমেও তার সরব উপস্থিতি সবসময় ভক্তদের নজর কাড়ে।

অভিনয়ের পাশাপাশি মেহজাবীনের চমৎকার ফ্যাশন সচেতনতা ও দারুণ স্টাইল স্টেটমেন্টের কারণে তিনি বিনোদন জগতে সবসময় আলোচনার শীর্ষবিন্দুতে থাকেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এই অভিনেত্রীর নতুন কোনো পোস্ট মানেই ভক্ত-অনুরাগীদের জন্য বাড়তি এক চমক। এবারও তার ব্যতিক্রম হয়নি।

সম্প্রতি মেহজাবীন চৌধুরী তার অবকাশ যাপনের একগুচ্ছ চমৎকার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন, যা মুহূর্তের মধ্যেই নেটিজেনদের মাঝে বিপুল সাড়া ফেলেছে।

No photo description available.

শেয়ার করা ছবিগুলোতে এই অভিনেত্রীকে অত্যন্ত ফ্যাশনেবল লুকে বিভিন্ন আকর্ষণীয় লোকেশনে দেখা গেছে। ভ্রমণের এই মনোমুগ্ধকর ছবিগুলোর সঙ্গে মেহজাবীন ক্যাপশনে লিখেছেন, ‘তোমার মনে আমার জন্য জায়গা রেখো, বাইরে অনেক শীত।’

প্রিয় অভিনেত্রীর এমন মিষ্টি আবদার আর বৈচিত্র্যময় ক্যাপশন দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো মন্তব্যের ঝড় উঠেছে এবং ভক্তরা তার রূপ ও স্টাইলের ভূয়সী প্রশংসা করছেন।

উল্লেখ্য, ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০০৯’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে শোবিজে যাত্রা শুরু করেন মেহজাবীন চৌধুরী। তার অভিনীত প্রথম নাটক ছিল ইফতেখার আহমেদ ফাহমি পরিচালিত ‘তুমি থাকো সিন্ধুপারে’, যেখানে তার বিপরীতে অভিনয় করেছিলেন মাহফুজ আহমেদ।

কালের সমাজ/এসআর

Link copied!