ঢাকা বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩
ট্রাম্পের দাবি

ইরানের সঙ্গে খুব বেশি ‘গুরুত্বপূর্ণ মতপার্থক্য’ নেই

কালের সমাজ ডেস্ক | এপ্রিল ১৮, ২০২৬, ১২:৫৯ পিএম ইরানের সঙ্গে খুব বেশি ‘গুরুত্বপূর্ণ মতপার্থক্য’ নেই

ইরান ও লেবাননের সঙ্গে চুক্তির বিষয়ে আলোচনা চলমান রয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি বলেন, বর্তমানে ‘অনেক ভালো কিছু ঘটছে’।

চুক্তি চূড়ান্ত করার আগে বড় ধরনের মতপার্থক্য রয়ে গেছে– ইরানের এমন ইঙ্গিত সম্পর্কে জানতে চাওয়া হলে ট্রাম্প বলেন, দেখা যাক কী হয়। যদি কোনো মতপার্থক্য থাকে, তবে আমাদের তা মিটিয়ে ফেলতে হবে।

তবে আমার মনে হয় না খুব বেশি গুরুত্বপূর্ণ কোনো পার্থক্য সেখানে রয়েছে।

এর আগে তিনি এএফপিকে জানিয়েছেন, ইরানের সঙ্গে চুক্তির ক্ষেত্রে আর কোনো ‘অমীমাংসিত বা জটিল বিষয়’ বাকি নেই।

ধারণা করা হচ্ছে, তিনি মূলত লেবানন যুদ্ধবিরতি ও হরমুজ প্রণালী খুলে দেওয়ার প্রসঙ্গটিকে বুঝিয়েছেন। লাস ভেগাসে ট্রাম্প বলেন, আমরা (চুক্তির) খুব কাছাকাছি।

মনে হচ্ছে এটি সবার জন্যই খুব ভালো হতে যাচ্ছে। আমরা একটি চুক্তিতে পৌঁছানোর একদম দ্বারপ্রান্তে।

এদিকে নিজেদের সমৃদ্ধ ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তরের বিষয়টি পুরোপুরি নাকচ করে দিয়েছে ইরান। তবুও অ্যারিজোনায় এক নির্বাচনী জনসভায় মার্কিন প্রেসিডেন্ট তার সেই দাবি পুনরাবৃত্তি করেছেন।

ট্রাম্প বলেন, আমরা প্রচুর এক্সক্যাভেটর নিয়ে ইরানে ঢুকে সেগুলো নিয়ে আসব... আমরা সেগুলো সংগ্রহ করতে যাচ্ছি। আমরা ওগুলো আমাদের দেশ যুক্তরাষ্ট্রে ফিরিয়ে আনব।  সূত্র: আল জাজিরা

কালের সমাজ/এসআর

Link copied!