ইহুদিবাদী ইসরায়েলের একটি সংবাদ মাধ্যম স্বীকার করেছে যে লেবানন থেকে অধিকৃত ফিলিস্তিনে গত ২৪ ঘণ্টায় ৪০০টিরও বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।
ইরানি বার্তা সংস্থা ইসনার বরাত দিয়ে পার্স-টুডে জানিয়েছে, ইসরায়েলি সংবাদ-মাধ্যম কান রোববার এক প্রতিবেদনে বলেছে, লেবানন থেকে অধিকৃত ফিলিস্তিনে গত ২৪ ঘণ্টায় ৪০০টিরও বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।
দেশটির সামরিক কর্মকর্তারাদের বরাতে ওই প্রতিবেদনে বলা হয়েছে,, গত দুই দিনে হিজবুল্লাহ`র ক্ষেপণাস্ত্র নিক্ষেপের গতি ও তীব্রতা উল্লেখযোগ্য মাত্রায় বেড়েছে এবং উত্তর ইসরায়েলে (অধিকৃত ফিলিস্তিনে) হিজবুল্লাহ`র ক্ষেপণাস্ত্র ও ড্রোন এই অঞ্চলে ব্যবহার করা হয়েছে।
ওদিকে আল-জাজিরা লেবাননের একটি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, হিজবুল্লাহ`র সেনারা পূর্ব লেবাননের বেকা সীমান্ত এলাকার পার্বত্য উপত্যকায় ইসরায়েলের কয়েকটি হেলিকপ্টারের দিকে ভারী গোলা বর্ষণ করেছে। এই হেলিকপ্টারগুলো পূর্ব লেবাননে স্থল অভিযান পরিচালনা করতে চেয়েছিল, কিন্তু সেগুলো হিজবুল্লাহ`র তীব্র প্রতিরোধের মুখোমুখি হয় এবং এতে একটি ইসরায়েলি হেলিকপ্টার ভূপাতিত হয়।
কালর সমাজ/এসআর

