ঢাকা মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২

নগরকান্দায় : ভোগান্তিতে সেবাপ্রত্যাশীরা

জেলা প্রতিনিধি, ফরিদপুর | মার্চ ৯, ২০২৬, ০৯:৪২ পিএম নগরকান্দায় : ভোগান্তিতে সেবাপ্রত্যাশীরা

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় বেশিরভাগ সরকারি দপ্তরের দরজা খোলা থাকলেও সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতি পাওয়া যায় না বলে অভিযোগ উঠেছে। এতে বিভিন্ন কাজে আসা সেবাপ্রত্যাশীরা পড়ছেন চরম ভোগান্তিতে।

সোমবার (৯ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে সরেজমিনে দেখা যায়, উপজেলা পরিষদ চত্বরে কয়েকটি গুরুত্বপূর্ণ সরকারি দপ্তর তালাবদ্ধ অবস্থায় রয়েছে। এর মধ্যে উপজেলা যুব উন্নয়ন অফিস, উপজেলা বন কর্মকর্তার অফিস, উপজেলা পরিসংখ্যান অফিস ও উপজেলা আইসিটি অফিস বন্ধ পাওয়া যায়।

সরকারি নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে অফিস খোলার কথা থাকলেও অনেক কর্মকর্তা ও কর্মচারী সময়মতো উপস্থিত হচ্ছেন না বলে স্থানীয়দের অভিযোগ। এতে বিভিন্ন সেবা নিতে আসা সাধারণ মানুষকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন সেবাপ্রার্থী জানান, প্রয়োজনীয় কাজের জন্য সকালে অফিসে এলেও সংশ্লিষ্ট কর্মকর্তাদের পাওয়া যায় না। ফলে কাজ শেষ না করেই অনেক সময় ফিরে যেতে হয়।

স্থানীয় সচেতন মহল বলছেন, সরকারি অফিসে সময়মতো কর্মকর্তাদের উপস্থিতি নিশ্চিত করা জরুরি। এতে জনগণের ভোগান্তি কমবে এবং সরকারি সেবার মানও বাড়বে।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী। তারা আশা করছেন, বিষয়টি গুরুত্ব দিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া 

Link copied!