ঢাকা মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২

প্রবাসীর স্ত্রীর আত্মহত্যার অভিযোগ

জেলা প্রতিনিধি, ফরিদপুর | মার্চ ৯, ২০২৬, ০৮:০৫ পিএম প্রবাসীর স্ত্রীর আত্মহত্যার অভিযোগ

শনিবার (৭ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ইতালি প্রবাসী রাকিবের সঙ্গে পার্শ্ববর্তী শংকরপাশা গ্রামের নান্নু শিকারীর মেয়ে মুন্নী বেগমের বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের তিনটি সন্তান জন্ম নেয়। এর মধ্যে প্রথম সন্তান প্রতিবন্ধী হওয়ায় অল্প বয়সেই মারা যায়। পরে দুই কন্যা সন্তান—রুপা আক্তার (১৩) ও মালিহা (৪)নিয়ে সংসার করছিলেন মুন্নী।

পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, স্বামী প্রবাসে থাকলেও প্রথমদিকে সংসার ভালোভাবেই চলছিল। তবে গত কয়েক মাস ধরে স্বামী-স্ত্রীর মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে মনোমালিন্য শুরু হয়। অভিযোগ রয়েছে, কিছুদিন ধরে নিয়মিতভাবে সংসারের খরচের টাকা না আসায় মুন্নী দুই সন্তান নিয়ে আর্থিক সংকটে পড়েন। এ অবস্থায় তিনি রোজার আগেই বাবার বাড়িতে এসে বসবাস শুরু করেন। ঘটনার দিন ৭ মার্চ শনিবার 
মুন্নী বড় মেয়ে রুপাকে সঙ্গে নিয়ে ফরিদপুর শহর থেকে ঈদের কেনাকাটা করে বাড়ি ফেরেন। পরে ঘরের দরজা বন্ধ করে আড়ার সঙ্গে রশি দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। বিষয়টি টের পেয়ে তার মা মালেকা বেগম চিৎকার করলে আশপাশের লোকজন এসে দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে শংকরপাশা বাজারের এক পল্লী চিকিৎসকের কাছে নিয়ে যান। পরে সেখান থেকে তালমা বাজারের এক ডাক্তারের কাছে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

খবর পেয়ে নগরকান্দা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। পরে নগরকান্দা থানার এসআই রবিউল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে রাত সাড়ে ১০টার দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে যান।

পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে। ঘটনাটি এলাকায় শোকের ছায়া নামে।

প্রতিবেশীদের বিভিন্ন সূত্রে জানা যায় মুন্নীর সাথে একই গ্রামের রমজান পোড়ার ছেলে রায়হান পোড়ার সাথে দীর্ঘদিন ধরে পরকীয়া সম্পর্ক চলছিল।এ নিয়ে এলাকায় বিভিন্ন দরবার শালীর হয়েছে।তারপরও থেমে নেই দুইজনের পরকীয়া সম্পর্ক।রায়হান পোড়া কয়েকদিন হয় বিদেশ থেকে বাড়িতে আসেন এবং তাদের দুজনের মধ্যে যোগাযোগ চলে। এ খবর মুন্নী স্বামী জানতে পারে বলে স্ত্রীর সাথে মনমালিন্য হয় এরপর আত্মহত্যার মতো ঘটনা ঘটে।

আত্মহত্যার পর থেকে রায়হান পোড়া বাড়ি থেকে পলাতক  থাকায় তার বক্তব্য জানা যায়নি।

Link copied!