পার্বত্য জেলা বান্দরবানের লামা উপজেলায় অভিযান চালিয়ে ১০৮ পিস ইয়াবা ট্যাবলেট সহ জহিরুল ইসলাম (৩৮) কে আটক করেছে থানা পুলিশ।গত রবিবার (০৮ মার্চ ) রাত ১০টায় লামা থানার এসআই/এস.এম. গোলাম কিবরিয়া তার নেতৃত্বে সঙ্গীয় ফোর্স`সহ লামা মাছ বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে লামা মাছ বাজারের পাকা রাস্তার পূর্ব পাশে অবস্থিত ‘জহির স্টোর’-এর দ্বিতীয় তলায় অভিযান চালানো হয়।
এ সময় সেখান থেকে ১০৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. জহিরুল ইসলাম`কে আটক করা হয়। পরে বিধি মোতাবেক জব্দ তালিকা প্রস্তুত করে ইয়াবা ট্যাবলেটগুলো জব্দ করা হয়।আটক জহিরুল ইসলাম সাবেক বিলছড়ি এলাকার মৃত মোহাম্মদ আরব আলীর ছেলে বলে জানা গেছে। লামা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাজাহান কামাল বলেন, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে লামা থানায় নিয়মিত মাদক মামলা রুজু পূর্বক বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

