গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান-এর গতিশীল নেতৃত্বে আগামী পাঁচ বছরে বাংলাদেশ বহুদূর এগিয়ে যাবে। এই লক্ষ্য অর্জনে সরকারের গৃহীত উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।
সোমবার (৯ মার্চ) বিকেলে স্বরূপকাঠি উপজেলা ও কাউখালী উপজেলা সংযোগকারী নৈকাঠি এলাকার পিরোজপুর অংশের নাপিতখালী সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, আগামী পাঁচ বছরে ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নের মাধ্যমে দেশের জনগণের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করা হবে। উন্নয়ন ও অগ্রগতির ধারাবাহিকতায় বাংলাদেশ একটি উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে, ইনশাআল্লাহ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিরোজপুর সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী তানভীর আহমেদ, নেছারাবাদ উপজেলার নির্বাহী অফিসার অমিত দত্ত, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং স্বরূপকাঠি পৌর বিএনপির সভাপতি কাজী কামাল হোসেনসহ উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ।

