ঢাকা মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২

কয়রায় প্রেরণা প্রকল্পের উপজেলা পর্যায়ে এ্যডভোকেসি সভা

কয়রা উপজেলা প্রতিনিধি, খুলনা | মার্চ ৯, ২০২৬, ০৮:১২ পিএম কয়রায় প্রেরণা প্রকল্পের উপজেলা  পর্যায়ে এ্যডভোকেসি সভা

কয়রায় প্রেরণা প্রকল্পের উপজেলা পর্যায়ে এক এ্যডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ মার্চ) বিকাল ৩ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি অফিসার তীলক কুমার ঘোষেররসভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন  উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল বাকী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোঃ মনিরুজ্জামান। 

এতে প্রকল্পেন মুল বিষয় উপস্থাপন করেন প্রেরণার প্রজেক্ট ম্যানেজার মোঃ মুজাহিদুল ইসলাম। এ উপলক্ষে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন কয়রা সদর ইউনিয়ন ভারপ্রাপ্ত চেয়ারম্যান এস এম লুৎফর রহমান, কয়রা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রিয়াছাদ আলী,সিএনআরএসের ফিল্ড অফিসার মোঃ সরোয়ার হোসেন, সাইট অফিসার মোঃ নুরুজ্জামান, প্রেরণার কমিউনটি অর্গানাইজার নিরাপদ মুন্ডা, ইউপি সদস্য শেখ সোহরাব হোসেন, সরদার নাজমুছ ছাদাত, অশোক কুমার শীল, মুর্শিদা আক্তার, নারী সদস্য বাসন্তী মুন্ডা, আসমা খাতুন প্রমুখ।
 

Link copied!