ঢাকা বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩

দেশ ও মানুষের স্বার্থে বিরোধীদলের প্রস্তাব গ্রহণ করতেও প্রস্তুত: প্রধানমন্ত্রী

কালের সমাজ ডেস্ক | এপ্রিল ২২, ২০২৬, ১০:০০ পিএম দেশ ও মানুষের স্বার্থে বিরোধীদলের প্রস্তাব গ্রহণ করতেও প্রস্তুত: প্রধানমন্ত্রী

দেশ ও দেশের মানুষের স্বার্থে বিরোধীদলের প্রস্তাব গ্রহণ করতেও সরকার প্রস্তুত বলে জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার রাতে সংসদে জ্বালানি তেল নিয়ে সংক্ষিপ্ত আলোচনায় অংশ নিয়ে তিনি একথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, জ্বালানি তেলের সমস্যা শুধু বাংলাদেশে নয়, সারাবিশ্ব জুড়ে। সরকার যথাযথভাবে জনগণকে সেবা দেওয়ার চেষ্টা করছে। সেক্ষেত্রে বিরোধীদল গ্রহণযোগ্য কোনও প্রস্তাব দিলে গ্রহণ করতে সরকারের আপত্তি নেই। বিরোধীদলের সঙ্গে আলোচনায়ও প্রস্তুত।


কালের সমাজ/কে.পি

 

 

Link copied!