ঢাকা বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩

সংবিধান সংশোধনে ১৭ সদস্যের কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক | এপ্রিল ২৯, ২০২৬, ০৬:৩১ পিএম সংবিধান সংশোধনে ১৭ সদস্যের কমিটি গঠন

সংবিধান সংশোধনের জন্য ১৭ সদস্যের একটি কমিটি গঠন করা হবে বলে সংসদকে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

আজ বুধবার বিকেলে জাতীয় সংসদ অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে তিনি এ তথ্য জানান।

আইনমন্ত্রী বলেন, সংবিধান সংশোধনের জন্য ১৭ সদস্যের বিশেষ কমিটি গঠন করা হবে। যেখানে সরকারি দলের ৭ জন এবং স্বতন্ত্র ও অন্যান্য দল থেকে ৫ জন সদস্য থাকবে।

এ সময় বৃহস্পতিবারের মধ্যে বিরোধী দলকে ৫ জন সদস্যের নাম দেয়ার আহ্বান জানান আইনমন্ত্রী।

 

কালের সমাজ/ কে.পি

Link copied!